ভোট দিলেন রাষ্ট্রপতি

বুধবার (৩ জানুয়ারি) বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন তারা। ভোটারদের ভোগান্তি এড়াতে কেন্দ্রে না গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতির ভোট দেবেন বলে এর আগে তার প্রেস উইং থেকে জানানো হয়।
কেন্দ্রে পারবেন না এমন চার ধরনের ভোটাররা ডাকযোগে (পোস্টাল ব্যালটে) ভোট দিতে পারেন। তবে সেজন্য আগে থেকেই নির্বাচন কমিশনে আবেদন করতে হয়। পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে এ আবেদন করতে হয়। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে পোস্টাল ব্যালট চালু করা হয়েছে। ইসি থেকেও এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেয়া হয়।
এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ডাকযোগে ভোট দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি।

