শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৪, ৩:০৯ অপরাহ্ন আপডেট: ৮ মার্চ ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা ৭ মিনিটে হোটেলে প্রবেশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে হোটেলে উপস্থিত হন দলটির অন্যান্য নেতারা।

বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ও সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত রয়েছেন। 

এছাড়া, প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।