শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভোটকেন্দ্র যেতে ভোটারদের ভয়ভীতি ও চাপ প্রয়োগ করছে সরকার

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৪, ৮:৩৯ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ন
ভোটকেন্দ্র যেতে ভোটারদের ভয়ভীতি ও চাপ প্রয়োগ করছে সরকার

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সংবিধান লঙ্ঘন করে ভোটারদের নানাভাবে ভয়ভীতি ও চাপ দেয়া হচ্ছে, ভাতাকার্ড ও ভোটার আইডি কার্ড বাতিলের হুমকি দেয়া হচ্ছে। নজিরবিহীনভাবে সরকারি কর্মকর্তাদের পোস্টাল ভোটের ব্যবস্থা করা হচ্ছে। তাই প্রহসনের এই নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। 

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১১ টায় তার গুলশানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঈন খান বলেন, এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন হচ্ছে, ১২ কোটি ভোটারের ফলাফলও এক ব্যক্তির ইচ্ছায় নির্ধারিত হয়ে গেছে। 

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।