শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৪, ৯:১৪ অপরাহ্ন আপডেট: ৭ এপ্রিল ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল থেকেই কাঁচপুর ব্রিজ থেকে শুরু করে দাউদকান্দি, কুমিল্লা, ইলিয়টগঞ্জ রুটে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এদিকে রাস্তায় নেই কোনো ট্রাফিক পুলিশ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনদিনের ছুটিতে ঘরমুখো মানুষের চাপ ও অতিরিক্ত যানবাহনের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন চালকরা। এ ছাড়া নির্বাচনের কারণে ট্রাক-লরি চলাচলে বিধিনিষেধ শুরু হওয়ার আগে আজ (শুক্রবার) ট্রাক লরির চাপও বেশি।

এদিকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ভুক্তভোগী যাত্রীরা জানান, একদিকে নির্বাচন অন্যদিকে হরতাল। এ ছাড়া দুইদিন বন্ধ থাকায় ঘরমুখো মানুষের চাপ ও অতিরিক্ত যানবাহনের পাশাপাশি প্রাইভেট যানবাহনের কারণে এতো বেশি যানজটের সৃষ্টি হয়েছে।