নির্বাচনে নাশকতা প্রতিরোধে প্রস্তুত বিজিবি

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এজন্য রাজধানীসহ সারাদেশে ১ হাজার ১৫৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ৭০০ পেট্রোল টিম টহল দিচ্ছে।
মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, বিজিবির প্রতিটি সদস্য সততা ও নিষ্ঠা নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। গত ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে In Aid to the Civil Power এর আওতায় ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় বিজেপি কাজ করছে।
এছাড়া সারাদেশে র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স টিম কাজ করছে। তারা যে কোনো ধরনের নাশকতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সেই সঙ্গে অনলাইনে গুজব ঠেকাতেও কাজ করছে বিজিবির গোয়েন্দা বিভাগ।

