শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

১৬ ঘণ্টায় ১৪ আগুন, নিহত ৪

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৪, ৮:৩৭ অপরাহ্ন আপডেট: ৭ এপ্রিল ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
১৬ ঘণ্টায় ১৪ আগুন, নিহত ৪

শনিবার (৬ জানুয়ারি) ফায়ার সার্ভিসের এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৬ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় সারাদেশে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক, ঢাকা সিটিতে ১টি, ঢাকা বিভাগ ৪ টি (নারায়ণগঞ্জ ১, গাজীপুর সদর ২, কালিয়াকৈর ১), সিলেট বিভাগে ২ (দক্ষিণ সিলেট, চুনারুঘাট), চট্টগ্রাম বিভাগে ৪টি (রামু ১, ফেনী ১, সীতাকুন্ড ১, চট্টগ্রাম সিটি ১) ময়মনসিংহ বিভাগে ৩টি (নান্দাইল ১, গফরগাঁও ১, শেরপুর ১) ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ট্রেন ১টি (৪টি বগি), পিকআপ ২টি, ট্রাক ১টি, কাভার্ড ভ্যান ২টি, বৌদ্ধ মন্দির ১টি, শিক্ষা প্রতিষ্ঠান ৮টি পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল কাজ করে।

৫ জানুয়ারি ৬টা ১৮ মিনিটে পঞ্চবটি মোড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ১টি পিকআপে আগুন। ৯টা ৫ মিনিটে গোলাপবাগ, গোপীবাগ, ঢাকা, বেনাপোল এক্সপেস ট্রেনে আগুন। রাত ১২টা ৫ মিনিটে চুনারুঘাট, হবিগঞ্জ, প্রাথমিক বিদ্যালয়ে আগুন, রাত ১টা ২৪ মিনিটে গাজীপুর সদর, পূর্ব চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন, রাত ২টা ৪৪ মিনিটে গাজীপুর, টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন, রাত ২টা ৪৪ মিনিটে সাত মাইল, সিলেট দক্ষিণ, ১ ট্রাকে আগুন, রাত ২টা ৪৫ মিনিটে লাতুমিয়া ব্রিজ, লালপুর ফেনী সদর, দুটি কাভার্ড ভ্যানে আগুন, রাত ২টা ৫০- রামু, বৌদ্ধ মন্দিরে আগুন, রাত ৪.৩৩-গফরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে আগুন, ভোর ৫.০০- নিশ্চিন্তপাড়া, চট্টগ্রাম সিটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, শনিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে মোস্তফা ফিলিং স্টেশনের সামনে, ফকিরহাট, সীতাকুন্ড, ১টি পিকআপে আগুন। সকাল ৬টা ৩৪ মিনিটে  বাজিতখিলা, শেরপুর, ময়মনসিংহ, প্রাথমিক বিদ্যালয়ে আগুন। সকাল ৮টা ৫ মিনিটে মৌচাক, কালিয়াকৈর, প্রাথমিক বিদ্যালয়ে আগুন ও সকাল ৯টা ১৫ মিনিটে নান্দাইল, ময়মনসিংহ, হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে।