শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ল হাজারো ঘর

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪, ১:৪০ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ল হাজারো ঘর

শনিবার (৬ জানুয়ারি) রাত ১টার দিকে উখিয়ার কুতুপালংয়ের ৫ নম্বর ক্যাম্পে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার স্টেশনের ইনচার্জ অতিশ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১টার দিকে ক্যাম্পে আগুন লাগে। এরপরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে প্রায় এক হাজারের বেশি ঘর পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।