ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচনে নেমেছে আ.লীগ

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে রংপুর নগরের শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।
তিনি বলেন, ইতোমধ্যে সকাল থেকে আমি তিনটি ঘটনা জেনেছি যে ভোট ডাকাতির নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে। ভোট স্বাভাবিক হবে না, সেই ধরনের একটা আবহ তৈরি করা হচ্ছে সেইসব জায়গায়। তবে সব জায়গার খবর এখনো পাইনি। আশা করেছিলাম ভোট স্বাভাবিক হবে। কিন্তু রংপুর ছাড়া বেশির ভাগ জায়গায় ভোট স্বাভাবিক হচ্ছে না।
জিএম কাদের বলেন, সব সময় আশঙ্কা ছিল যে নির্বাচনে নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে। হয়ত বোঝা যাবে ভবিষ্যতে। কোরবানি করে নির্ভেজাল একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হবে, এটাই আমরা আশঙ্কা করছিলাম। এসব আশঙ্কা সত্যি হয় কি না বিকেল হলেই বোঝা যাবে।

