শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভোটে জামানত হারালেন হিরো আলম

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ৫:১০ অপরাহ্ন
ভোটে জামানত হারালেন হিরো আলম

শুক্রবার (৭ জানুয়ারি) ‌সকার ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পযৃন্ত। এরপর সন্ধ্যা সা‌ড়ে ৬টায় নিজের অফিসিয়াল ফেসবুক পে‌জে এক স্ট্যাটাসে বি‌ভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন হিরো আলম।

এদিকে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। কিন্তু নির্বাচনে হিরো আলম দুই হাজার ১৭৫ ভোট পেয়েছেন। জামানত রক্ষার জন্য তার প্রয়োজন ছিল ১২ হাজার ৭৬ ভোটের। ফলে জামানত হারিয়েছেন তিনি।

শেরপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন, 'কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে কাস্টিং ভোটের ৮ শতাংশ থেকে একটি ভোট বেশি পেতে হবে। এর কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।'

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এ আসনে নৌকা প্রতীকের রেজাউল করিম তানসেন ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে স্থানীয়ভাবে ঘোষিত ফলাফলে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা পেয়েছেন ৪০ হাজার ৬১৮ ভোট।

বগুড়া ৪-আসনে নৌকার প্রার্থীসহ ছয়জন ভোটের মাঠে লড়ছেন। এ আসনের ১১৪টি কেন্দ্রে এবার তিন লাখ ৪৪ হাজার ৫১৪ জন ভোটার রয়েছেন।