শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করা হবে : কাদের

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ৪:২২ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৩:০০ অপরাহ্ন
সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করা হবে : কাদের

আজকের দিনের শপথ সাম্প্রদায়িক অপশক্তি দেশে যে বিষবৃক্ষ ছড়িয়েছে, তা সমূলে উৎপাটন করে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়কে সুসংহত করা। বুধবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানিদের পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয়ী হই। তবে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমাদের বিজয়ও ছিল অসম্পূর্ণ। বিজয়ের মহানায়ক নেই, বিজয়ও যেন অনুপস্থিত। ১০ জানুয়ারি যখন তিনি এলেন, তখনই ১৬ ডিসেম্বরের বিজয় পূর্ণতা পেল।

তিনি বলেন, ‘৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আবারো উল্টো পথে যাত্রা শুরু ‍হয়। দীর্ঘ ২১টি বছর দেশ আবারো পাকিস্তানি ও সাম্প্রদায়িক ধারায় চলে যায়। 

ওবায়দুল কাদের বলেন, আজ নানা ঘাত-প্রতিঘাত, ষড়যন্ত্র রক্তপাত, বাধা বিঘ্নসহ নানা চ্যালেঞ্জ অতিক্রম করেছি। ১০ জানুয়ারি নতুন বছরের নতুন পরিস্থিতিতে দাঁড়িয়েছি। আমরা দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েছি শেখ হাসিনার নেতৃত্বে। তিনি পঞ্চমাবারের মতো এবং টানা চতুর্থবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছেন।