মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চাচা শ্বশুরের ওপর ক্রাশ ছিল কাপুরের

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ৯:০৩ অপরাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
চাচা শ্বশুরের ওপর ক্রাশ ছিল কাপুরের

আর এ দিনই পরিবার ও নিজের সম্পর্কে বেশ কিছু ‘সিক্রেট’ শেয়ার কিরার পাশাপাশি এক বিস্ফোরক মন্তব্যও জানান তিন।

শো-তে হাজির হয়ে ঋষি কাপুরের স্ত্রী জানালেন, চাচা শ্বশুর শশী কাপুরকে বেশ পছন্দ ছিল তার। রীতিমতো ‘ক্রাশ’ ছিল এই অভিনেত্রীর। যা শুনে বেশ চমকে ওঠেন সঞ্চালক করণ জোহর।

সত্তর-আশির দশকে বলিউডের ডাকসাইট সুন্দরী ছিলেন নীতু কাপুর। অনেকেরই হৃদয়ের রাণী ছিলেন তিনি। কিন্তু নীতু কেবল মন দিয়েছিলেন অভিনেতা ঋষি কাপুরকে। নিজের স্বামীর বাইরেও নাকি আরও একজনকে বেশ পছন্দ ছিল তার। সেটা আর কেউ নন, খোদ তারই চাচা শ্বশুরমশাই। 

শো-তে করণ জিজ্ঞেস করেন, ‘ক্রাশ ছিল কেউ?’ জবাবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নীতু বলে ফেলেন, ‘হ্যাঁ। শশী কাপুর। কী নিদারুণ সুন্দর।’

এটা শুনেই চমকে ওঠেন করণ জোহর। পাল্টা প্রশ্ন করেন, ‘সে না আপনার চাচা শ্বশুর?’ নীতুর সহজ স্বীকারোক্তি, ‘এতটুকু হতেই পারে।’

কফি উইথ করণের নতুন এই এপিসোডে নীতু কাপুরের সঙ্গে ছিলেন বলিউডের আশির দশকের ‘উষ্ণ কুইন’ জিনাত আমান। নীতুর পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক বিস্ফোরক তথ্য দিয়েছেন এই অভিনেত্রী।