শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এখনই কারামুক্তি মিলছে না মির্জা ফখরুলের

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন আপডেট: ৩ মে ২০২৬, ২:১০ পূর্বাহ্ন
এখনই কারামুক্তি মিলছে না মির্জা ফখরুলের

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১ টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত মহাসমাবেশের দিন নাশকতার ঘটনায় রমনা মডেল ও পল্টন থানার পৃথক ৯ টি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জামিন দেন। তবে মহাসমাবেশের দিন নাশকতায় মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট ১১ টি মামলা দায়ের করা হয়। বাকি ২ টি মামলায় তিনি গ্রেপ্তার রয়েছেন। তাই এখনই কারামুক্তি মিলছে না মির্জা ফখরুলের। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ মেজবাহ আবেদীন।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। পুলিশ কনস্টেবলকে হত্যা, রাস্তায় অবৈধ জমায়েত, যানবাহন ভাঙচুর, তাণ্ডব, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পদের ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত এবং দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে পল্টন থানায় ৮ টি ও রমনা মডেল থানায় ৩ টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। 

এর আগে মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করতে অস্বীকার করেন ঢাকার নিম্ন আদালত। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ৯ মামলায় ফখরুলের জামিন আবেদন গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট।