শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ২:৩৬ পূর্বাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথগ্রহণ করেন তিনি। এরপর বঙ্গভবনের দরবার হলে অতিথিরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতির পত্নী ড. রেবেকা সুলতানা, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্যরা অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি, প্রবীণ রাজনীতিবিদ, আইনজীবী, সিনিয়র সাংবাদিক, কূটনীতিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রায় ১৪০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।