শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

৫ মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ২:৪৪ পূর্বাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৪:১১ পূর্বাহ্ন
৫ মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

এ সময় তার সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে গত ৯ আগস্ট অসুস্থ হয়ে পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এরপর থেকে সেখানেই ভর্তি ছিলেন তিনি।   

খালেদা জিয়া বাসায় ফিরলে তাকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম ও সেলিমা রহমান। 

হাসপাতালে থাকাকালীন খালেদা জিয়ার ফুসফুসে পানি জমা ও রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) পদ্ধতিতে গত অক্টোবরে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছিলেন মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হৃদরোগে ভুগছেন।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। 

লিভার সিরোসিসের জটিলতা বেড়ে যাওয়ায় অনেক দিন থেকেই তার বারবার বুকে-পেটে তরল জমে আসছিল। এই সমস্যা উপশম করতে ‘টিপস’ করার প্রয়োজন দেখা দেয়। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজি বিভাগের অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন ঢাকায় আসেন।

এরপর তারা মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে খালেদা জিয়ার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।