শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বঙ্গবন্ধুর প্রতি আজ শ্রদ্ধা জানাবে মন্ত্রিসভা

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ৩:৩৫ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৩:৪৭ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর প্রতি আজ শ্রদ্ধা জানাবে মন্ত্রিসভা

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান। 

এই শপথবাক্য পাঠের মধ্যদিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। এরপর শপথ গ্রহণ করেন ২৫ জন মন্ত্রী ও সব শেষে ১১ জন প্রতিমন্ত্রী।

বঙ্গভবনের দরবার হলে আয়োজিত শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের সদস্য, সাংবাদিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির পত্নী ড. রেবেকা সুলতানা, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবার শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ছোট মন্ত্রিসভা।