শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে এক যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ৮:০৭ অপরাহ্ন আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ৫:১১ অপরাহ্ন
নোয়াখালীতে এক যুবককে পিটিয়ে হত্যা

শনিবার দিবাগত রাত ১২টার দিকে ৮নং ওয়ার্ড নাটেশ্বর গ্রাম থেকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসে পলাশ। এরইমধ্যে পুনরায় ইতালি যাওয়ার জন্য টাকাও জমা দিয়েছে সে। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ তথা সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুইঁয়া মানিকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে পলাশ। নির্বাচনের দিন একটি কেন্দ্রে এজেন্টের দায়িত্বেও ছিলেন তিনি।

তবে এ হত্যাকান্ড নির্বাচনী সহিংসতা নাকি অন্য কোন ইস্যু তা জানাতে পারেনি পুলিশ বা স্থানীয় লোকজন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথা ভারি কোন জিনিস দিয়ে আঘাত করা হয়েছে।