শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 টানা চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন, এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী এ শপথ নেন।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ন৩৭ সদস‌্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরমধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।