মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তিন খান এক ফ্রেমে ধরা দিলেন

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ৬:০৬ অপরাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
তিন খান এক ফ্রেমে ধরা দিলেন

মেয়ের বিয়ের রিসেপশনে কোনো কমতি রাখেননি বলিউড মেগাস্টার। আয়োজনে হাজির ছিলেন ভারতের হাই প্রোফাইল সব ব্যক্তিরা। সেখানে এক ফ্রেমে ধরা দেন বলিউডের তিন খান– আমির, সালমান, শাহরুখ।সূত্রের খবর, মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে সেই পার্টিতে নিমন্ত্রিত ছিলেন ২ হাজার ৫০০ অতিথি। সেখানে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান।

ছিলেন রেখা, হেমা মালিনী, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, সালমান খানসহ বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা। রিসিপশনে শাহরুখ পরেছিলেন থ্রি পিস স্যুট। আর গৌরী খান বেছে নিয়েছিলেন মেরুনের সঙ্গে সোনালি কাজ করা এথনিক পোশাক। আপাদমস্তক কালো পোশাকে হাজির হয়েছিলেন সালমান খান। কালো শার্ট প্যান্ট ব্লেজারের সঙ্গে তার রুপালি কারুকাজ করা বেল্ট বিশেষভাবে নজর কেড়েছে।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ইরার বিয়ে উপলক্ষ্যে হিন্দি ছবির জগতের বহু-চর্চিত এবং বিখ্যাত তিন খানের এক ফ্রেমে ধরা দেয়া।৩ জানুয়ারি ইরার রেজিস্ট্রি বিয়ের অনুষ্ঠান হয়। সেদিন ইরার পরনে ছিল হারেম প্যান্ট আর কোলাপুরি চপ্পল। তবে সবাইকে অবাক করে দিয়ে শর্টস আর স্যান্ডো গেঞ্জি পরে দৌড়াতে দৌড়াতে বিয়ের ভেন্যুতে এসে পৌঁছান বর নূপুর। ওই পোশাকেই রেজিস্ট্রির কাগজে সই  করেন তিনি।

পরে অবশ্য শেরওয়ানি-চোস্তায় ক্যামেরায় পোজ দেন। ১০ তারিকের অনুষ্ঠানে ইরা পরেছিলেন দুধ-সাদা গাউন। নূপুর মানানসই সাদা শার্ট আর প্যাস্টেল বেজ-রঙা স্যুটে সাজিয়েছিলেন নিজেকে। তবে রিসেপশনে ইরা সেজেছিলেন ভারতীয় পোশাকে। লাল-সোনালি লেহেঙ্গা চোলির সঙ্গে মেকআপ ও গয়নায় তার সাজ যে বলিউডের আর পাঁচটা বিয়ের সাজের থেকে বেশ ‘অন্যরকম’, তা স্পষ্ট। নূপুর পরেছিলেন কালো কুর্তা ও পাজামা।উল্লেখ্য, আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের মেয়ে ইরা খান।

আমির ও রিনা প্রায় পনেরো বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন। তারপর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। মায়ের কাছে বড় হলেও বাবা আমির ও সৎ মা কিরণের সঙ্গে বরাবরই দারুণ সম্পর্ক ইরার। নিজের প্রেম নিয়ে কোনোদিন রাখঢাক রাখেননি ইরা। আমিরের ফিটনেস কোচের সঙ্গে ইরার প্রেম নিয়ে কম চর্চা হয়নি। তবে বরাবর পরস্পরকে আগলে রেখেছেন দুজনে।