ঢাকার আকাশে ঘুরাঘুরি, ভারতে ৪ ফ্লাইটের অবতরণ

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত চলে এ অবস্থা। এসময় কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেরে তিনটি ফ্লাইট কলকাতা ও একটি ভারতের হায়াদ্রাবাদে যায়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের রিয়াদ থেকে আসা ফ্লাইটটি প্রায় আধা ঘণ্টা ঢাকার আকাশে ঘুরে অবতরণে ব্যর্থ হয়ে ভারতের হায়দ্রাবাদে গিয়ে অবতরণ করে।
এছাড়াও একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, সালাম এয়ারের মাস্কাট ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে আসা তিনটি ফ্লাইট কলকাতা গিয়ে অবতরণ করেছে।
আরো জানা যায়, ঘন কুয়াশায় মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১০টি ফ্লাইট সময়মতো উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

