শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নুরকে সতর্ক করলেন হাইকোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ৯:১৫ অপরাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
নুরকে সতর্ক করলেন হাইকোর্ট

এসময় হাইকোর্ট বলেন, বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করলে দেশের বিচার ব্যবস্থা ‘ভেঙে পড়বে’। ডাকসুর সাবেক ভিপি নুর বুধবার (১৭ জানুয়ারি) আদালতের তলবে হাজির হলে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ থেকে ওই সতর্কবার্তা আসে।

এর আগে গত ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে নুরুল হক নুরের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেন নুরুল হক নুর। সেই প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয়। পরে বিষয়টি নজরে আনা হলে বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে গত ১৭ ডিসেম্বর নুরকে তলব করেন হাইকোর্ট। নুরের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে রুল জারিও করা হয়।

নুর বুধবার আদালতে হাজির হলে তার আইনজীবীরা রুলের জবাব দেয়ার জন্য সময়ের আবেদন করেন। নুরের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, এ জে মোহাম্মদ আলী, বদরুদ্দোজা বাদল ও অ্যাডভোকেট কায়সার কামাল। শুনানি শেষে আদালত জামিনের আবেদন মঞ্জুর করে রুলের জবাব দেয়ার জন্য চার সপ্তাহ সময় দেয়।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক শুনানিতে নুরের উদ্দেশে বলেন,আপনারা রাজনৈতিক নেতা, ভবিষ্যতে হয়ত রাষ্ট্র পরিচালনায় আসবেন, তাই বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনার বক্তব্য যেভাবে পত্রিকায় এসেছে, এভাবে বলে থাকলে বিচার ব্যবস্থা ভেঙে পড়বে।