শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

৪ বিভাগে বৃষ্টি, তাপমাত্রা আরো কমতে পারে

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ৬:০৮ অপরাহ্ন আপডেট: ৩১ মার্চ ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
৪ বিভাগে বৃষ্টি, তাপমাত্রা আরো কমতে পারে

বৃষ্টির কারণে সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, দেশের ৪ বিভাগ ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ সকালে চুয়াডাঙ্গায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং যশোরে রেকর্ড করা হয়েছে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। 

তিনি বলেন, বৃষ্টির ফলে কুয়াশা কমে সূর্যের দেখা মিলবে। সেই সঙ্গে আগামীকাল শুক্রবার থেকে সারাদেশের তাপমাত্রা কমে যেতে পারে। তবে আজকেও দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মূলত এই মাস জুড়েই শীত বিরাজ করবে।