মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এবার পরমকে জড়িয়ে ধরলেন স্বস্তিকা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ৬:৪৬ অপরাহ্ন আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
এবার পরমকে জড়িয়ে ধরলেন স্বস্তিকা

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে স্বস্তিকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তার ভক্ত-সমালোচকরা। 

নিজের ইন্সাটাগ্রামে একটি ছবি আপলোড করে এ টালি কুইন লিখেছেন, প্রাক্তন বলে কোন কিছু হয় না। কারণ আমরাই বলি বিয়ের বয়স ৫-৬ বছর হয়ে গেলে স্বামী-স্ত্রীও ভাই-বোন হয়ে যায়। আর ১৫ বছরে প্রাক্তন কি প্রাক্তনই থেকে যাবে? আমরা সবাই একটি যায়গায় কাজ করি। সবার ভালো মন্দের মধ্যে মিশে আছি আমিও। তাছাড়া অনেক বছর হয়ে গেলে একটা মানুষের মন্দ দিকগুলো আর মনে থাকে না। অবশ্য মনে রাখাও উচিত না।

তিনি আরো বলেন, পরম বা সৃজিত যেই হোক না কেন, তাদের কারো কথা যখনই ভাবি আমার কেবল ভালো দিকগুলোই মনে পড়ে। খারাপ কিছু মনে রাখলে আমাদের নিজেদেরই ক্ষতি। তিক্ততা জিয়িয়ে রেখে কি লাভ! 

অভিনেত্রী বলেন, পরমের কথা মনে পড়লে, ওর সঙ্গে কাটানো ভালো সময়টাকেই বেশি মনে পড়ে। সে জন্যই হয়ত সেদিন বাড়ি ফেরার সময় ওকে জড়িয়ে ধরে বলেছিলাম ভালো থাকিস। ও বলেছে বাড়িতে ডাকবে। পিয়াকে আমি অনেক বছর ধরে চিনি। আমার খুব ভালো লাগে ওকে। পরমকে সেদিন বলেছিলাম ডাকিস, তোর জন্য না গেলেও পিয়ার জন্য যাবো। কারণ, পিয়ার স্বামী কে তা আমার কাছে জরুরি নয়। 

স্বস্তিকা বলেন, আমি আসলে তেমন মানুষ নই যে, একজনকে জড়িয়ে ধরে ভালো থাকিস বলতে পারব না। কারও ভাল চাইতে কেন পারব না বলুন তো? আর কারো সঙ্গেই আমার মুখ দেখাদেখি বন্ধ হয়নি বা যোগাযোগও বন্ধ হয়ে যায়নি। আমাদের পেশায় সেটা সম্ভবও নয়।