শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিমানের ফ্লাইটে যাত্রীর মৃত্যু, কলকাতায় জরুরি অবতরণ

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ৫:২৯ অপরাহ্ন আপডেট: ২৯ মে ২০২৬, ৫:১০ অপরাহ্ন
বিমানের ফ্লাইটে যাত্রীর মৃত্যু, কলকাতায় জরুরি অবতরণ

 শুক্রবার  দিনগত রাতে কুয়েত থেকে ঢাকাগামী ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের ওই ফ্লাইটটি কুয়েত থেকে ঢাকা আসছিল। এরমধ্যে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরের দিকে ডাইভার্ট করতে হয়। 

ফ্লাইটটি রাত ১২টা ৩২ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। এ ফ্লাইটের পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক।

এর আগে গত ২৫ ডিসেম্বর মাঝ-আকাশে এক নারী যাত্রীর মৃত্যুর পর জরুরি অবতরণ করে ভারতের বিহার থেকে মুম্বাইগামী একটি বিমান। উত্তরপ্রদেশের বারানসিতে স্পাইসজেট এয়ারলাইন্সের ওই বিমানটি জরুরি অবতরণ করে।