শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আওয়ামী লীগের ক্ষমতায় আশা গুরুত্বপূর্ণ ছিল : শেখ হাসিনা

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
আওয়ামী লীগের ক্ষমতায় আশা গুরুত্বপূর্ণ ছিল : শেখ হাসিনা

দেশের আইসিটি খাতের পণ্যকে বর্ষ পণ্য হিসেবে ঘোষণার মধ্যদিয়ে দেশের ২৬তম আন্তর্জাতিক বানিজ্যমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলা উদ্বোধন করেন তিনি।

মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া এবং ভারতসহ কয়েকটি দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

জানা গেছে, এবারের মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া শিশুদের টিকিটের মূল্য ৩০ টাকা। এবার প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৫১টি। এছাড়াও থাকছে রেস্তোরাঁ, মসজিদ, ব্যাংক, এটিএম বুথ, শিশু পার্ক, মা ও শিশু কেন্দ্র। মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারতসহ কয়েকটি দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এদিকে মেলায় যাতায়াত সুবিধার জন্য গতবারের মতো শাটল বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। কুড়িল বিশ্ব রোড হতে এক্সিবিশন সেন্টার পর্যন্ত বিআরটিসি বাস চলাচল করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে, তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন জায়গায় প্রথমবারের আয়োজনে কিছুটা সমস্যা থাকলেও এটি ব্যবসায়ীদের জন্য সাশ্রয়ী হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে উদ্যোক্তা তৈরিতে অবদান রেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু ৭৫ সালের পর দেশের অগ্রযাত্রা থেমে যায়। ৯৬ সালে আওয়ামী লীগ সরকার দেশের ক্ষমতায় আসার পর আর্থসামাজিক উন্নয়নে জোর দেয়।

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘দেশের উৎপাদন বৃদ্ধির জন্য বেসরকারি সব খাতকে এসময় উন্মুক্ত করে দেয়া হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুতি নেয়া হয় সে সময়ই। কম্পিউটারসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহারে গুরুত্ব দেয়া হয়। বিশ্বে বাংলাদেশের নিজস্ব বাজার সৃষ্টিতেও গুরুত্ব দেয়া হয়।’

পরে করনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘করনার বিশ্বের বহু দেশের মত বাংলাদেশ সমস্যায় পড়লেও দেশের সার্বিক রপ্তানি বেড়েছে।’

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের উন্নয়নে আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা সবার সহযোগিতা চাই।’

প্রতি বছরের শুরুতে (১ জানুয়ারি) বাণিজ্যমেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে পিছিয়ে যায়। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করে। ২০২২ সাল থেকে পূর্বাচলে হচ্ছে বাণিজ্যমেলা।