শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দু-একদিনের মধ্যে গ্যাসের সংকট কমবে : হামিদ

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ৯:৩৬ অপরাহ্ন আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ৫:৩২ পূর্বাহ্ন
দু-একদিনের মধ্যে গ্যাসের সংকট কমবে : হামিদ

রবিবার (২১ জানুয়ারি) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তিনি এ কথা বলেন।

মহেশখালীর এলএনজি এফএসআরইউয়ের কারিগরি ত্রুটির কারণে সরবরাহ না থাকায় শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই চট্টগ্রাম ও আশপাশের এলাকায় তীব্র গ্যাস সংকট শুরু হয়। তবে ওইদিন রাত থেকে পাইপলাইনে সরবরাহ শুরু হওয়ার পর থেকে গ্রাহকরা গ্যাস পেতে শুরু করে। শনিবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত গ্যাসের চাপ কম ছিলো। তবে দুপুর ১২টার পর থেকে গ্যাসের চাপ কিছুট বাড়তে শুরু করে।

অন্যদিকে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে শনিবার ৭০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।