শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হালনাগাদে যুক্ত হল আরও ২০ লাখ নতুন ভোটার

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১০:২৮ অপরাহ্ন আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
হালনাগাদে যুক্ত হল আরও ২০ লাখ নতুন ভোটার

এই হালনাগাদে যুক্ত হয়েছে ২০ লাখ ৮৬ হাজার নতুন নাম। আর এদেরকে নিয়ে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ১৭ লাখের বেশি।

রবিবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ভোটার তালিকা হালনাগাদের এ তথ্য প্রকাশ করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, সংসদ নির্বাচনের সময় দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখের বেশি। ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন থাকায় এবার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ পিছিয়ে দেয়া হয়।

হালনাগাদের এই খসড়া তালিকা স্থানীয় পর্যায়ে প্রকাশ করা হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত হবে এ খসড়া ভোটার তালিকা।