শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শাকিলকে ১ কোটি টাকা দিতে হাইকোর্টের রুল

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ৪:২০ অপরাহ্ন
শাকিলকে ১ কোটি টাকা দিতে হাইকোর্টের রুল

একইসঙ্গে এ ভুল চিকিৎসার অভিযোগটি দুই মাসের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।

আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া রিটে উল্লেখ করেন, চিকিৎসকরে ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। যেকোনো সময় ভুক্তভোগীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। তার দুটি কিডনিই দ্রুত পরিবর্তন করতে হবে।

এর আগে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার মেজর জেনারেল অধ্যাপক ডা. এইচ আর হারুন, কনসালটেন্ট, ইউরোলজিক্যাল সার্জন কর্তৃক আবেদনকারীকে ভুল চিকিৎসার কারণে ১ কোটি টাকার ক্ষতিপুরণ চেয়ে ক্ষতিগ্রস্ত রোগী হাইকোর্টে রিট করেন।

রিটে বলা হয়, মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলকে চিকিৎসার জন্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ব্যয় করার পরও ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুটি কিডনিই বিকল হয়ে যায়। এরপর আজ শুনানি শেষে রুলসহ আদেশ দেন উচ্চ আদালত।