শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্যোগ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ৮:৩৬ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্যোগ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

সোমবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক সম্প্রতি বাংলাদেশের সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিবৃতির কথা উল্লেখ করেন। ঐ বিবৃতি অনুযায়ী, একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব কীভাবে জোরদার করবে তা জানতে চাওয়া হয়। 

জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারি জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ আছে। আমরা এই সম্পর্ক জোরদারে উদ্যোগ নেয়া অব্যাহত রাখব।

তিনি বলেন, আমরা আগেই বলেছি, গত বছর ছিলো আমাদের সম্পর্কের অর্ধশত বছর। এজন্য জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নিরাপত্তা সহযোগিতার মতো সুযোগ আছে বলে আমরা বিশ্বাস করি, সেখানে উদ্যোগ নেয়া অব্যাহত রেখেছি।

প্যাটেল বলেন, সরকারের বাইরের বিভিন্ন পক্ষের সঙ্গেও আমাদের সহযোগিতার সুযোগ আছে। সম্পর্ক জোরদারে এই সহযোগিতাকেও আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি।