শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জলবায়ু সংকট আমাদের অস্তিত্বের সংকট : সাবের হোসেন চৌধুরী

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ৬:২৩ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন
জলবায়ু সংকট আমাদের অস্তিত্বের সংকট : সাবের হোসেন চৌধুরী

কারণ এ সংকট আমাদের অস্তিত্ব সংকট। এ কথাটি নতুন করে বলার কিছু নাই। এই অস্তিত্ব সংকটের বড় একটি অংশ হচ্ছে পানি।

সমুদ্রপৃষ্ঠ থেকে পানির উচ্চতা, লবণাক্ততাসহ বিভিন্ন ক্ষেত্রে পানির একটা ভূমিকা আছে। এ সংকট থেকে আমরা যখন সমাধানের দিকে যাব, স্বাভাবিকভাবেই পানির বিষয়টিকে মাথায় রাখতে হবে। টেকসই উন্নয়নের ক্ষেত্রে পানির বিশেষ ভূমিকা আছে, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

নবম আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দুইদিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে আজ বুধবার (২৪ জানুয়ারি)। সম্মেলন শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। এবার সম্মেলনের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘পানি, নদী এবং জলবায়ু পরিবর্তন: সহিষ্ণুতার ক্ষেত্র নির্মাণ।’  

রাজধানীর গুলশানস্থ সিক্স সিজন হোটেলে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন অ্যাকশন এইড বাংলাদেশ এর চেয়ারপার্সন ইব্রাহিম খলিল আল জায়েদ, কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া হাই কমিশনার ( ভারপ্রাপ্ত) নারদিয়া সিম্পসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক  ড. ইমতিয়াজ আহমেদ।   

আয়োজকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পানির ন্যায্যতা এবং নদী ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে নারী, পুরুষ, যুবগোষ্ঠী, নীতিনির্ধারক, গবেষক ও অনুশীলনকারীদের একত্রিত করতে এই সম্মেলন সহায়তা করবে। তাছাড়া আগের আটটি আন্তর্জাতিক পানি সম্মেলনের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সম্মেলন অর্থপূর্ণ সুপারিশ করবে। যাতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পানির ন্যায্যতা সৃষ্টিতে অবদান রাখতে সক্ষম হয়।