ঘন কুয়াশায় ঢাকার চার ফ্লাইট চট্টগ্রামে

বুধবার (২৪ জানুয়ারি) ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী মাসকাট, দুবাই, কুয়ালালামপুর, দাম্মাম থেকে আগত ৪টি ফ্লাইট ডায়ভার্ট হয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। এদিন শিডিউল বিপর্যয় হয়েছে ১১টি ফ্লাইটের।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

