শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৫ ফেব্রুয়ারি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ৮:১৯ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৪:২৬ পূর্বাহ্ন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৫ ফেব্রুয়ারি

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে আংশিক শুনানি করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এর পর শুনানি মুলতবি রাখার জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া ও হান্নান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

অন্যান্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, প্রয়াত মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনছার, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন ও একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, সাবেক নৌসচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য একে রশিদ উদ্দিন আহমেদ, তৎকালীন গ্যাটকো পরিচালক শাহজাহান এম হাসিব, সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এএসএম শাহাদত হোসেন ও বন্দরের সাবেক পরিচালক (পরিবহণ) এএম সানোয়ার হোসেন।