শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আমীর খসরুর মুক্তিতে বাধা আর এক মামলা

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ১০:২১ অপরাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
আমীর খসরুর মুক্তিতে বাধা আর এক মামলা

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। পল্টন থানার ২(১১)২৩ নং নাশকতার মামলায় অধিকতর শুনানি শেষে তাকে ১০ হাজার টাকা বন্ডে এ জামিন মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত এ জামিন চলমান থাকবে। জামিন না মঞ্জুর হওয়া মামলাটি হলো রমনা থানার ১৯(১০)২৩ নং মামলা।

গত বছরের ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়ি পুড়ানো, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাস ভবনে হামলাসহ নাশকতার ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। এরপর ২ নভেম্বর দিনগত রাত পৌনে ১টার দিকে গুলশান ৮১ নম্বর রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর পুলিশ কনস্টেবল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গত ৩ নভেম্বর আদালতে হাজির করা হয়। এ মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সময় থেকে তিনি কারাগারে আছেন।