সন্ধ্যায় ঢাকায় ফিরবেন ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
ওবায়দুল কাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটযোগে ঢাকা ত্যাগ করেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

