শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সৌদি আরবের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে উন্মুখ : আইনমন্ত্রী

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ৭:৪৬ অপরাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সৌদি আরবের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে উন্মুখ : আইনমন্ত্রী

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

আনিসুল হক বলেন, সৌদি আরবের রাষ্ট্রদূত আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। আমাদের সঙ্গে সৌদি আরবের বিচার বিভাগের একটি সহযোগিতা ও সম্পর্ক বাড়াতে একটি চুক্তি সই করার জন্য আলোচনা করেছি।

তিনি বলেন, সৌদির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ও ভাতৃত্বের সম্পর্ক অত্যন্ত গভীর। এ সম্পর্ককে আমরা আরো গভীর করতে চাই।

আইনমন্ত্রী বলেন, সারা মুসলিম বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের বোন হিসেবে মনে করেন। তারা এই সম্পর্ক আরো সুদৃঢ় করতে অত্যন্ত আগ্রহী।