মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শাবিপ্রবিতে ছাত্রলীগের কন্সার্ট মাতাবে ‘শিরোনামহীন’

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১১:২০ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শাবিপ্রবিতে ছাত্রলীগের কন্সার্ট মাতাবে ‘শিরোনামহীন’

 এ কন্সার্টে ক্যাম্পাস মাতাবে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’, ‘এডভার্ব’ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘রিম মিউজিক্যাল ক্লাব’ ও ‘নোঙর’।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে শাবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

খলিলুর রহমান বলেন, আগামী ২৮ জানুয়ারি শাবিপ্রবি ছাত্রলীগের উদ্যোগে ‘জয় বাংলা’ কন্সার্টের আয়োজন করা হয়েছে। শেখ হাসিনার বিজয়ে আমরা এ আয়োজন করেছি। এতে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো পারফর্ম করবে। আশা করি, সবার সহযোগিতায় একটি সুন্দর কন্সার্ট সম্পন্ন হবে।
শাখা ছাত্রলীগের সাবেক উপ-দফতর বিষয়ক সম্পাদক সজিবুর রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় তরুণ প্রজন্মের কথা ভাবে। তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে রাখতে আমাদের এ আয়োজন। এ আয়োজনে সবার অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।