শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দেশের মানুষ আওয়ামী বাকশাল সরকারের অধীনতা স্বীকার করবে না

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
দেশের মানুষ আওয়ামী বাকশাল সরকারের অধীনতা স্বীকার করবে না

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে পতাকা মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ দেশের মহানগরগুলোতে কালো পতাকা মিছিল কর্মসূচিতে অংশ নিতে দুপুর সাড়ে ১২টা থেকেই ঢাকা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মী এসে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ম্লোগান দিতে থাকেন। 

তিনি বলেন, গত ৭ জানুয়ারি দেশের জনগণ এই সরকারকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। সেদিন সরকারের নৈতিক পরাজয় হয়েছে। তারা সেদিন পুলিশ দিয়ে গায়ের জোরে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নির্বাচন করেছে। সরকার যত শতাংশ ভোট দেখাতে চেয়েছিল সেই মোতাবেক নির্বাচন কমিশন ভোট কাস্টিং দেখিয়েছে। সুতরাং কত শতাংশ ভোট পড়েছে সেটি কথা নয়। সেদিন কোনো ভোট হয়নি।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনপ্রতিনিধিত্বহীন সরকারের বিদায় ঘণ্টা বাজাতে আমরা রাজপথে এসেছি। এই সরকার কালো পতাকার কালো আঁধারে নিশ্চিহ্ন হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিদায় নিতে বাধ্য হবে। তিনি বলেন, আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আওয়ামী লীগের সুমতি ফিরে আসুক যে তারা বাকশাল থেকে পিছু হটবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিলাম এখনো আছি এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

দলের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।