শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এক বছরে ৫১৩ শিক্ষার্থীর আত্মহত্যা, নারীদের সংখ্যা বেশি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ৪:৩৯ অপরাহ্ন আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
এক বছরে ৫১৩ শিক্ষার্থীর আত্মহত্যা, নারীদের সংখ্যা বেশি

শনিবার (২৭ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০২৩ সালের আত্মহত্যার এই চিত্র তুলে ধরে বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন। সংগঠনটির রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিটের টিম লিডার ফারজানা আক্তার লাবণী গণমাধ্যমকে এসব তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, সবচেয়ে বেশি ১৪৯টি আত্মহননের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। গত বছর আত্মহত্যা করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ২০৪ জন, নারী ৩০৯ জন। ২০২২ সালে আত্মহত্যা সংখ্যা ৫৩২ জন। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৩ সালে ২২৭ জন স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এদের মধ্যে কলেজ শিক্ষার্থী রয়েছেন ১৪০ জন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৯৮ জন এবং মাদ্রাসা শিক্ষার্থী ৪৮ জন।

ঢাকা বিভাগে ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯, রাজশাহী বিভাগে ৭৭, খুলনা বিভাগে ৬৪, বরিশাল ও রংপুর বিভাগেই ৪৩ জন করে, ময়মনসিংহে ৩৬ ও সিলেটে ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করে।

২০২৩ সালে আত্মহত্যা করা মোট শিক্ষার্থীর ৬০ দশমিক ২ শতাংশ ছিল নারী। তাদের আত্মহত্যার কারণ বিশ্লেষণে দেখা গেছে, ২৮ দশমিক ৮ শতাংশ আত্মহত্যা করেছে অভিমানে, ১৬ দশমিক ৫ শতাংশ প্রেমঘটিত কারণে, ৮ দশমিক ৪ শতাংশ মানসিক ভারসাম্যহীনতায়, ৭ দশমিক ১ শতাংশ পারিবারিক কলহে, ৩ দশমিক ৯ শতাংশ যৌন হয়রানি, ৪ দশমিক ২ শতাংশ পড়ালেখার চাপে ও অকৃতকার্য হয়ে, ১ দশমিক ৬ শতাংশ পারিবারিক নির্যাতনে, শূন্য দশমিক ৬ শতাংশ অপমানে ও ২ দশমিক ৯ শতাংশ কাঙ্খিত ফল না পেয়ে আত্মহত্যা করেছে।

আঁচল ফাউন্ডেশন জানিয়েছে, ২০২৩ সালে শিক্ষার্থীদের আত্মহত্যার পেছনে বড় কারণ অভিমান। মোট শিক্ষার্থীর ১৬৫ জন অর্থাৎ ৩২ দশমিক ২ শতাংশ অভিমান থেকে, ১৪ দশমিক ৮ শতাংশ প্রেমঘটিত কারণে, ৯ দশমিক ৯ শতাংশ মানসিক সমস্যা জনিত কারণে, ৬ দশমিক ২ শতাংশ পারিবারিক কলহে, ১ দশমিক ৪ শতাংশ পারিবারিক নির্যাতনে, ৪ দশমিক ৫ শতাংশ পড়ালেখার চাপে, পরীক্ষায় অকৃতকার্য হয়ে ৩ দশমিক ৫ শতাংশ, ১ দশমিক ৮ শতাংশ কাঙিক্ষত ফলাফল না পেয়ে, ২ দশমিক ৫ শতাংশ যৌন হয়রানি ও শূন্য দশমিক ৮ শতাংশ অপমান বোধ করে আত্মহত্যার পথ বেছে নেয়।

মোট শিক্ষার্থীর ৪৪ দশমিক ২ শতাংশ স্কুলগামী গত বছর আত্মহত্যা করে। এদের মধ্যে কলেজ শিক্ষার্থী রয়েছেন ১৪০ জন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ১৮ জন ও মাদ্রাসা শিক্ষার্থী ৪৮ জন।

আঁচল ফাউন্ডেশন আরো জানায়, বয়ঃসন্ধিকালে নানা ঝুঁকিপূর্ণ কাজ করার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। এ সময় বেশি রাগ-অভিমানের প্রবণতাও থাকে। গত বছরের চিত্রে দেখা যায়, ১৩ থেকে ১৯ বছর বয়সি ৩৪১ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ২২২ জন মেয়ে এবং ছেলে ১১৯ জন।

২০ থেকে ২৫ বছর বয়সিদের আত্মহত্যার হার ২৩ দশমিক ৪ শতাংশ, ২৬ থেকে ৩০ বছর বয়সি ২ দশমিক ৩ শতাংশ, আর এক-দুই বছর বয়সি শিক্ষার্থীর আত্মহত্যার হার ৭ দশমিক ৮ শতাংশ।

আঁচল ফাউন্ডেশনের সভাপতি তানসেন রোজ বলেন, গত বছরের আত্মহত্যার ঘটনাগুলোর মূল কারণ দেখা যাচ্ছে অভিমান। অভিমানের কারণে আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ায় পরিবারের সঙ্গে সন্তানদের সম্পর্ক কতটুকু মজবুত তা নিয়ে চিন্তার উদ্রেক করে। কিশোর বয়সে হরমোনজনিত কারণে শিক্ষার্থীরা বেশি আবেগপ্রবণ থাকে। ফলে আত্মহত্যার প্রবণতাও বেশি থাকে। ঢাকা শহরে শিক্ষার্থীদের পড়াশোনা ও বেড়ে ওঠার সহায়ক পরিবেশ না থাকায় আত্মহত্যার ঘটনা বেশি ঘটছে।

এসময় আত্মহত্যা ঠেকাতে কিছু সুপারিশ তুলে ধরে সংগঠনটি। সেগুলো হলো- স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে অন্তত একবার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা।

প্রত্যেক শিক্ষার্থীর জন্য একজন করে মেন্টর রাখা ও মেন্টাল হেলথ কর্নার চালু করা। শিক্ষকদের প্রশিক্ষণ পদ্ধতিতে মানসিক স্বাস্থ্য বিষয়গুলো অন্তর্ভুক্ত করা। মানসিক স্বাস্থ্য নিয়ে ট্যাবু ভাঙতে সরকারি-বেসরকারি উদ্যোগে বিভিন্ন প্রচার চালু করা। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আবেগ নিয়ন্ত্রণের কৌশল ও ধৈর্যশীলতা শেখানো। যেকোনো নেতিবাচক পরিস্থিতি মোকাবিলা করতে শিক্ষার্থীদের কৌশল, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও মানসিক বুদ্ধিমত্তা সম্পর্কে শেখানো। মানসিক স্বাস্থ্যসেবা দ্রুত ও সহজলভ্য করতে টোল ফ্রি জাতীয় হটলাইন নম্বর চালু করতে হবে।