মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভুল তথ্য দিয়ে গাড়ি বিক্রি, মারুতি সুজুকির বিরুদ্ধে অভিযোগ

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১:৫৯ অপরাহ্ন
ভুল তথ্য দিয়ে গাড়ি বিক্রি, মারুতি সুজুকির বিরুদ্ধে অভিযোগ

অভিযোগ দায়ের করা ওই গ্রাহককে ১ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে কোম্পানিটি। সবটা বিচার বিবেচনা করে ভারতের ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন এই নির্দেশ দিয়েছে।

গত সপ্তাহে একটি রায়ে জানিয়েছে, সাধারণত, একটি গাড়ির সম্ভাব্য ক্রেতা গাড়িটি কেনার আগে এর গুরুত্বপূর্ণ দিক হিসাবে গাড়ির জ্বালানি দক্ষতা বৈশিষ্ট্য অর্থাৎ মাইলেজের ব্যাপারেই জানতে চায়। সেই জন্যই তারা নিজেদের বাজেটের মধ্যে একাধিক ব্র্যান্ড কিংবা গাড়ির দেখে শুনে পছন্দের গাড়িটিকে কিনে ফেলে। আর সেই ক্ষেত্রেই বিভিন্ন গাড়ির ডিলাররা নিজেদের গাড়ির ক্রয় বাড়াতে ভুল তথ্য দিয়ে দেন। আর ২০০৪ সালে এমনই একটি বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়েছিল কোম্পানি। যা সত্যিই অন্যায়।

মারুতি সুজুকির বিরুদ্ধে ভুল মাইলেজ তথ্য দেওয়ার অভিযোগটি দায়ের করেছেন রাজীব শর্মা, যিনি ২০০৪ সালে গাড়িটি কিনেছিলেন। প্রতি লিটারে ১৬-১৮ কিলোমিটার জ্বালানির প্রতিশ্রুতি দেওয়া একটি বিজ্ঞাপন দেখেই তিনি এটি কেনেন। কেনার পর তিনি দাবি করেন, গাড়িটির প্রকৃত মাইলেজ যথেষ্ট কম।

শর্মা জানান, গড় প্রতি লিটারে মাত্র ১০.২ কিলোমিটার চলে গাড়িটি। উল্লেখ্য, জেলা উপভোক্তা বিরোধ নিষ্পত্তি ফোরামের কাছে এই অভিযোগ করেন তিনি। মোট ৪ লাখ টাকার সুদ, রেজিস্ট্রেশন খরচ এবং বীমা সহ গাড়ির ক্রয় মূল্যের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার অনুরোধ করেন। জেলা ফোরাম আংশিকভাবে তার অনুরোধ মঞ্জুর করে, তাকে আপাতত ১ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করেছে।

এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মারুতি সুজুকি রাজ্য কমিশনের কাছে আবেদন জানায়। যদিও জেলা ফোরামের নির্দেশই বহাল রেখেছে রাজ্য কমিশন।