শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাজার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে নতুন সংসদ : কাদের

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ৭:৪৮ অপরাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ন
বাজার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে নতুন সংসদ :  কাদের

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আজ সংসদে বসবেন। বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন চ্যালেঞ্জ। তবে এ চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সংসদ কঠিন দায়িত্ব পালন করবে।

গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কালো পতাকা মিছিল গণবিরোধী কর্মসূচি। দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে ষড়যন্ত্র প্রতিহত করবে আওয়ামী লীগ।

তিনি আরো বলেন, বিএনপির আন্দোলনের ব্যর্থতার দায় আওয়ামী লীগ নেবে না। বিএনপি তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে জনগণের জানমাল রক্ষায় পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ।

বিএনপির নেতাকর্মীদের মুক্তির বিষয়ে জাতিসংঘের বিবৃতিকে পুনরায় খতিয়ে দেখতে আওয়ামী লীগ অনুরোধ জানিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শান্তি, গণতন্ত্র, উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি ছিল। আমরা স্থগিত করিনি তবে অনেক জায়গায় নিউজ এসেছে, আমরা স্থগিত করেছি। তবে হ্যাঁ, আমরা পুলিশের অনুমতি না পাওয়ায় কর্মসূচি স্থগিত করেছি। কর্মসূচি পালন করার অনুমতি পাইনি। ঢাকার বাইরে তারপরেও করছে অনেক জায়গায়।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।