শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যোগ্যতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই : গণপূর্তমন্ত্রী

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ৮:২৪ অপরাহ্ন আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
যোগ্যতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই : গণপূর্তমন্ত্রী

মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালনে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। দায়িত্বপালনের সময় যদি আমি কোনো অপরাধমূলক কাজ করি তাহলে অবশ্যই সেটা আপনারা হিসাবে নেবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী বলেন, রাজউকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতিতে জিরো টলারেন্স। আমরাও চাই দুর্নীতিতে জিরো টলারেন্স।

তিনি বলেন, সরকারি কাজ আইন মেনে চলবে, এটাই নিয়ম। আমি আইনগতভাবে বিধি-বিধান মেনে যতটুকু কাজ করা সম্ভব, তাই করব।