শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিমানের সমস্যা চিহ্নিত করে শাস্তি দেওয়া হচ্ছে : ফারুক খান

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ৮:৪১ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন
বিমানের সমস্যা চিহ্নিত করে শাস্তি দেওয়া হচ্ছে : ফারুক খান

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিজ দফতরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এ কথা বলেন বিমানমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুহম্মদ ফারুক খান বলেন, বিমানের অব্যবস্থাপনা কতটা আছে, সেটা আরো খতিয়ে দেখতে হবে। তবে আমি মনে করি, বিমান বেশ ভালোই চলছে, লাভজনকভাবে চলছে এবং যাত্রী সেবা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আপনারা যদি বিমানকে নিয়ে খুব বেশি আশা পোষণ করেন, এমিরেটস বা তাদের সঙ্গে তুলনা করেন, তাহলে কিন্তু সঠিক হবে না। লিমিটেড এয়ারক্রাফ্ট নিয়ে চলতে হয়। এয়ারক্রাফটের টেকনিক্যাল সমস্যা মাঝেমধ্যে হয়ে যায়। তাছাড়া শীতকালে কুয়াশার কারণে সমস্যা হয়। এগুলোকে আপনাদের মনে রাখতে হবে।

প্রবাসী এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিমানবন্দরে আলাদা কাউন্টারের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও এসময় জানান বিমানমন্ত্রী।