শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মঈন খানকে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১০:২৩ অপরাহ্ন আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
মঈন খানকে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ২টায় রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়ে ছিলো। পরে দুপুর ৩টার পর থানা থেকে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।

মিল্টন জানান, পুলিশ বলেছে কালো পতাকা মিছিলের অনুমতি না থাকায় মঈন খানকে থানায় আনা হয়েছিলো। এখন আপনারা বাসায় যেতে পারেন।

এদিন বিকেল ৩টায় পীরজঙ্গী শাহ মাজারের সামনে এই মিছিল হওয়ার কথা ছিলো। বেলা ২টা ৩৫ মিনিটে কর্মসূচির প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় স্থানে আসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে যান তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইতিমধ্যে আপনারা শুনেছেন উত্তরা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করা হয়েছে। আর এখানে আমাদের নেতাকর্মীরা দাঁড়াতে পারে নাই। এখানে আসার পরে সার্বিক পরিস্থিতি বুঝেছি যে, অযথা আমার কর্মী গ্রেপ্তার হবে। আমার কর্মীরা একত্রিত হতে পারছে না। আজকে এই পুলিশি তাণ্ডব ও বাধার আমরা তীব্র প্রতিবাদ করি।

তিনি বলেন, মিটিং ও মিছিল করা সাংবিধানিক অধিকার। আর আমরা যথাসময়ে পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়ে অবহিত করেছি। এরপরেও আজিমপুর থেকে প্রায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পুলিশের সঙ্গে সংঘর্ষ করার কর্মসূচি আজকে আমাদের না। কিন্তু আমাদের চলমান একদফার আন্দোলন চলমান থাকবে। এটা আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখবো।

মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আজকে কালো পতাকা মিছিলের কোন অনুমতি নাই। সেই কারণে এখানে আমরা তাদেরকে নিষেধ করেছি। কি কারণে এবং কেন অনুমতি নেই, সে ব্যাপারে আমাদের মিডিয়া উইং আছে, আর আমাদের সিনিয়র স্যাররা আপনাদেরকে (সাংবাদিক) ব্রিফ করবেন।