শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চতুর্থবারের মতো স্পিকার হলেন শিরীন শারমিন চৌধুরী

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১১:০৩ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ন
চতুর্থবারের মতো স্পিকার হলেন শিরীন শারমিন চৌধুরী

এর আগে বিকাল ৩টায় একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার সবাইকে স্বাগত জানান। এরপর নতুন স্পিকার নির্বাচন করা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রস্তাবটি সমর্থন করেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। একটি মনোনয়নপত্র পাওয়ায় তার বিজয় নিশ্চিত হলেও সংসদের কার্যপ্রণালী বিধির ৮বিধি অনুসারে ডেপুটি স্পিকার এ প্রস্তাবটি ভোটে দেন। পরে কণ্ঠ ভোটে ড. শিরীন শারমিন চৌধুরী সর্বসম্মতিক্রমে দ্বাদশ জাতীয় সংসদে টানা চতুর্থবারের মত স্পিকার নির্বাচিত হলেন।

এরপর সংসদ ২০ মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এসময় সংসদ ভবনের রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকারের শপথ পড়ান।

স্পিকার নির্বাচনের সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদেরসহ সরকারি ও বিরোধী দলের প্রায় সকল সংসদ সদস্য সংসদের বৈঠকে উপস্থিত ছিলেন।