শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিজিবির নতুন ডিজি আশরাফুজ্জামান সিদ্দিকী

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন
বিজিবির নতুন ডিজি আশরাফুজ্জামান সিদ্দিকী

সেনা কর্মকর্তা আশরাফুজ্জামানকে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে প্রেষণে পদায়ন করা হলো। এই সেনা কর্মকর্তা চাকরি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। এছাড়া বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল এ. কে. এম. নাজমুল হাসানকে নিজ বাহিনীতে ফেরত নেয়া হয়েছে। গতবছরের জানুয়ারি মাসে নাজমুল হাসান বিজিবি প্রধানের দায়িত্ব পান।