শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মিয়ানমার থেকে পালিয়ে এসেছে আরো ৭ বিজিপি সদস্য

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৪, ৫:১৮ অপরাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
মিয়ানমার থেকে পালিয়ে এসেছে আরো ৭ বিজিপি সদস্য

এ নিয়ে আশ্রয় নেয়া বিজিপি সদস্যের সংখ্যা দাঁড়াল ১১৩ জনে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণের পর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত বিজিপির ১০৬ জন সেনা পালিয়ে আসার তথ্য জানায় বিজিবি।

এদিকে, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের অভ্যন্তরীণ এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ বিষয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে বাংলাদেশ।

অন্যদিকে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় চলমান অস্থিরতার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হয়েছে। পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।