শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধে মন্ত্রণালয়ের কোন ক্ষমতা নেই : তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৪, ১:৪৭ পূর্বাহ্ন আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধে মন্ত্রণালয়ের কোন ক্ষমতা নেই : তথ্য প্রতিমন্ত্রী

অনেক সময় আমাদের চোখেও পড়ে। এখনো হয়ত সেগুলোর ইতিবাচক দিক রয়েছে, তবে এ বিষয়ে অনেক সময় অনিশ্চয়তা (আনসার্টেনিসটি)ও থাকে। সব সময় ইতিবাচক ভাবে থাকবে তা কখনো আমরা বলতে পারি না।

তবে কোন উৎস থেকে এগুলো খোলা হয়েছে তা জানা জরুরি, সংশ্লিষ্টদের বলেও দেয়া আছে এ ধরনের অ্যাকাউন্ট কোন উৎস থেকে খোলা যাবে না। তবে এ ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টগুলো বন্ধ করার মত কোন ক্ষমতা (ক্যাপাসিটি) তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান তথ্য প্রতিমন্ত্রী ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র এমপি সৈয়দ সায়েদুল হক সুমনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মোহাম্মোদ আলী আরাফাত জানান, তবে এগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখবো। আইসিটি ডিভিশন, টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়- আন্তমন্ত্রণালয়গুলোকে সহযোগিতা (কোলাবরেশন) করে একটা পথ বের করবো যাতে এ ধরনের অ্যাকাউন্ট খোলা বন্ধ করা যায়।