মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আফগানদের মাতৃভাষা জানেন শাহরুখ

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৪, ১:৫৩ পূর্বাহ্ন আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ৫:০১ অপরাহ্ন
আফগানদের মাতৃভাষা জানেন শাহরুখ

শাহরুখের মতো তারকার পরিচিত বিশ্বজুড়ে। আফগানিস্তানেও শাহরুখ ভক্তের ভিড়। গুরবাজ বলেন, কেকেআরের হয়ে খেলতে গিয়ে শাহরুখের সঙ্গে আলাপ। ছোটবেলায় সিনেমা দেখতাম শাহরুখের। সেই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে! শাহরুখ আমার সঙ্গে দেশ নিয়ে কথা বলে। আমার মাতৃভাষা দারি। সেই ভাষা শাহরুখ জানে। আমার সঙ্গে সেই ভাষায় কথা বলে। এমন ব্যবহার আমি ভাবতেই পারিনি। আমি কখনও ভুলতে পারব না ওই মুহূর্তটা।” ইডেনে খেলা দেখতে এসেছিলেন শাহরুখ। সেই সময় মাঠে নেমে গুরবাজের সঙ্গে দেখা করেছিলেন। খবর আনন্দবাজারের।

আফগান ক্রিকেটার এখন ব্যস্ত আবু ধাবির টি-টোয়েন্টি লিগে। গত বছর আইপিএলে গুরবাজ খেলেছিলেন নীতীশ রানার নেতৃত্বে। এই বছর চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন শ্রেয়স। তার নেতৃত্বে খেলার জন্যেও মুখিয়ে রয়েছেন গুরবাজ।

আফগান ক্রিকেটার বলেন, “বাকি সব লিগের থেকে আইপিএল আলাদা। সেখানে ক্রিকেটীয় লড়াই বাকি জায়গার থেকে অনেক বেশি। দর্শকও বেশি। সকলের স্বপ্ন থাকে এই লিগে অন্তত এক বার খেলার। গত বছরের মতো আমি এ বারেও উত্তেজিত আইপিএল খেলার জন্য। এই বছর শ্রেয়স নেতৃত্ব দেবে। সেই কারণে উৎসাহটা বেশি।”