মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভ্যালেন্টাইন্স ডে পছন্দ করেন না আলিয়া!

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৫:০২ অপরাহ্ন আপডেট: ১ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ভ্যালেন্টাইন্স ডে পছন্দ করেন না আলিয়া!

 জন্ম দিয়েছেন কন্যা সন্তানের। কফি উইথ করণ শোয়ে আলিয়া ভাট সম্প্রতি জানিয়েছেন  তিনি একদমই পছন্দ করেন না ভ্যালেন্টাইন ডে।

২০১৪ তে পরিণীতির সঙ্গে কফি উইথ করণে গিয়েছিলেন আলিয়া। এসময় দুই নায়িকাই ছিলেন সিঙ্গেল। তাদের একা থাকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন করণ। জবাবে আলিয়া জানিয়েছিলেন, সিঙ্গেল থাকতে তার কোনো আপত্তি নেই। কিন্তু ছুটির দিনগুলোতে আশপাশে বেশি কাপল দেখলে তার খুব বিরক্ত লাগে। আলিয়া বলেন, ‘ভ্যালেন্টাইন্স ডে নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করা হয়।’

আলিয়ার এ কথায় খোঁচা দেয়ার সুযোগ হাতছাড়া করেননি করণ। সঙ্গে সঙ্গে তিনি বলেন, প্রেমিক নেই বলেই আলিয়া এমন কথা বলছেন। এ কথার পরিপ্রেক্ষিতেই আলিয়া জানান, একবার তার এক প্রেমিক তাকে ভ্যালেন্টাইন্স ডেতে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু যতক্ষণ তারা একসঙ্গে ছিলেন ছেলেটি তার সঙ্গে কোনো কথা বলেনি। আর সে কারণেই আলিয়ার মনে হতো ভ্যালেন্টাইন্স ডে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়।

অবশ্য এখন আলিয়া ভোটের জীবনের এসেছে ভালোবাসা। তিনি বিয়েও করে সন্তানের মা হয়েছেন। ২০২২ সালের এপ্রিল মাসে রণবীর কাপুরকে বিয়ের পর কন্যা সন্তানের মা হয়েছেন ২০২২ সালের ৬ নভেম্বর। গত বছরের বড়দিনে মেয়েকে প্রথমবারের মত মিডিয়ার সামনে আনেন এই দম্পতি।