শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গ্যাসের শতভাগ প্রিপেইড মিটার স্থাপন করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১০ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
গ্যাসের শতভাগ প্রিপেইড মিটার স্থাপন করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শনিবার সকালে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এর আগে প্রতিমন্ত্রী প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও প্রিপেইড মিটার প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধন করেন।

নসরুল হামিদ বলেন, গ্যাস মিটার স্থাপন করলে অপচয় কমে যাওয়াসহ অনেক সুবিধা রয়েছে। আমরা চাই যতো দ্রুত সম্ভব প্রিপেইড মিটার স্থাপন শেষ করতে। অনেক দিন ধরেই চাপ দিয়ে যাচ্ছি কোম্পানিগুলোকে। এখন বিশ্বব্যাংক, এডিবিসহ অনেকে অর্থায়ন করতে চায়। তারা প্রায় ৩০ লাখ মিটার কানেক্ট করবে।

তিনি বলেন, জালালাবাদের সার্ভিস দেখে আমি খুশি। তাদের কোনো সিস্টম লস নেই, কোনো অবৈধ সংযোগও নেই।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মোট গ্রাহক রয়েছে ২ লাখ ২১ হাজার ১৪৫। এর মধ্যে আবাসিক গ্রাহক রয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪৫। এরই মধ্যে ৫০ হাজার গ্রাহককে প্রিপেইড মিটার দেওয়া হয়েছে। আরো দেড় লাখ মিটার স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড পরিদর্শনের সময় স্থানীয় এমপি, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।