বাংলাদেশে রাজনৈতিক দলের অভাব : প্রধানমন্ত্রী

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গণভবনে সম্প্রতি মিউনিখ নিরাপত্তা সম্মেলন নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্রধানমন্ত্রীর স্পিস রাইটার নজরুল ইসলাম।
শেখ হাসিনা বলেন, ১৯৪৯ সালে আওয়ামী লীগ গঠিত হয়েছিল গণমানুষের কথা বলে। সেই সময় থেকেই যত আন্দোলন সংগ্রাম করেই আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। আমাদের প্রতিপক্ষ যেসব দল আছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে যুদ্ধাপরাধীর দল জামায়াতে ইসলাম। তাদের রাজনীতি নিষিদ্ধ ছিল। অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনার সুযোগ নিয়ে এই দলটিকে রাজনীতি করার সুযোগ দেয়। ভোট চুরি করে জাতির পিতার হত্যাকারীদের খালেদা জিয়া পার্লামেন্টে বসিয়েছিল।
সামরিক শাসকদের হাতে গড়া দুটো পার্টি একটা হলো বিএনপি, আরেকটা হলো জাতীয় পার্টি। ক্ষমতার উচ্চ আসনে বসে যে দলগুলো তৈরি হয়, আসলে সেই দলগুলির তো আর মাটি-মানুষের সঙ্গে সম্পর্ক থাকে না। তাদের শিকড়ের সন্ধানটা কোথায়। তারা চায় এমন একটা পরিবেশ তৈরি হোক, কেউ তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে।

